আয়না
- manisha chhetri

- Mar 8
- 1 min read
Updated: Mar 14

বর্তমান সময়ে আয়নার সাহায্যে প্রত্যেকটি মানুষ নিজের প্রতিফলন দেখে নিজের ভালো আর খারাপ সহজেই বুঝে নিয়ে নিজের ইচ্ছার মতন সেভাবেই নিজের সাজসজ্জা করে,নিজের জীবন অতিক্রম করে থাকে।
প্রাচীন যুগে আয়নার কোনো সুবিধা ছিল না বলে মানুষ তখন নিজের পরিবারের সদস্যদের ভালোবাসার দৃষ্টিকোন ও পছন্দ অনুযায়ী আলাপআলোচনার ফলে নিজের সম্বন্ধে জানতে পারতো, নিজের ভালো আর খারাপ সম্বন্ধে,তার পরে তারা নিজের পরিবারের পছন্দ অনুযায়ী নিজের সাজসজ্জা করে নিজের পরিচয় রেখে চলে থাকতো।
“বর্তমান যুগ যতই বেশি উন্নত আধুনিকীকরণশীল হয়ে উঠুক না কেন, এই যুগে এখন ও নারী জাতি প্রাচীন যুগের আয়না বিহীন যুগের মতন নিজের পরিবারের সদস্যদের ভালোবাসার দৃষ্টিকোন ও পছন্দ অনুযায়ী আলাপআলোচনার ফলে নিজের সম্বন্ধে যেনে নিজের সাজসজ্জা মেকআপ করে থাকে।বর্তমান যুগে তফাৎ শুধুমাত্র এইখানে আছে যে,নারীরা আয়নার সাহায্যে নিজের চোখ, নাক,মূখ দেখে নিজেকে সুন্দর ভাবে সাজানোর জন্য মেকআপ তো ভালোভাবেই করতে শিখে গিয়েছে।
আয়না জগতের প্রতিফলনের রূপ যেখানে প্রত্যেকটি জিনিসের প্রতিফলন ঘটে থাকে,আর এই আয়না বিশেষ করে বেশির ভাগ নারী জাতিরাই ব্যাবহার করে থাকে। আয়না নারী জাতির সুন্দর্যের প্রতিফলন করানোর সাথে সাথে তাদের নিজস্ব আত্মসম্মানের পরিচয় সম্বন্ধেও জানতে সাহায্য করে থাকে। নারীরা নিজের চেহারায় ছোট একটা দাগ লেগে গেলে তাকে মোছানোর জন্য কয়েক ধরণের উপায় বের করে নিজের সুন্দর্যের রক্ষা করে থাকে। কিন্তু নারীরা নিজের আত্মসম্মান কী করে সুষ্ঠুভাবে রক্ষা করতে হবে সেই কর্তব্য ভুলে যাওয়ার মতন ভ্রম করে সবার সামনে। নারী দিবস উপলক্ষে যদি কেউ সামান্য ভালো PHOTO বা REEL, গানের মাধ্যমে WISHES SEND করে দিয়ে থাকে তাহলে তাকেই HAPPY WOMENS DAY বলে খুশির সাথে CELEBRATION করতে শুরু করে দেয় নারীরা। কিছু সময়ের মধ্যেই নারীরা ভুলে যায় নিজের জীবনের ব্যাথা,এই অন্যের SEND করে দিয়ে থাকা WISHES এর চেয়ে বড় কথা হচ্ছে প্রথমে নিজেকে আয়নার সামনে রেখে নিজের সম্বন্ধে যেনে নেওয়া যে "আমি একজন নারী আমি কী নিজেকে সম্পূর্ণ ভাবে HAPPY রাখতে পেরেছি।"বর্তমান দিনে উন্নত সমাজ ও নারীক্ষমতায়নের ফলে কেউ কেউ নারীরা বড় বড় অনুষ্ঠানের মাধ্যমে WOMENS DAY খুশির সাথে CELEBRATION করে, কিন্তু সেই নারীরা কী আয়নার সামনে দাড়িয়ে এই শপথ নিজের সাথে নেওয়ার জন্য প্রস্তুত যে একদিনের HAPPY WOMENS DAY CELEBRATION এর মতন HAPPY তারা সম্পূর্ণ বছর নিজেকে রাখতে পারবে বলে।
আজকে আয়না সম্বন্ধে এই কাহিনী লিখতে সুযোগ পেয়েছি বলে কয়েক বছর আগের প্রসিদ্ধ কবি
মির্জা গালিব এর প্রসিদ্ধ কবিতার ছোট লাইন আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে, আমার মতন আপনারাও নিজস্ব জীবনের চিন্তাধারা পরিবর্তন করে সফল ভাবে নিজের আত্মসম্মানভরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। না হলে ওই দিন বেশি দূরে নাই যেখানে আপনি মির্জা গালিবের মতন নিজের মনের দুঃখপ্রকাশ করবেন এইভাবে,
“মির্জা গালিব বলেছেন”,
“সারা জীবন গালিব একই ভুল করেছন!
ধুলো তার মুখে লেগে ছিল কিন্তু
তিনি আয়না পরিষ্কার করতে থাকলেন।”



Comments