top of page
Search

কলিযুগের কলকি

সত্য যুগে ভগবান নৃসিংহ অবতারিত হয়েছেন এই পৃথিবীতে ভক্তের ভক্তির সুরক্ষার জন্য।

ত্রেতাযুগে ভগবান রাম অবতারিত হয়েছেন এই পৃথিবীতে পৈত্রিক মর্যাদার সংস্কার সুরক্ষার জন্য।

দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারিত হয়েছেন এই পৃথিবীতে প্রেমের মহত্ত্বকে সুরক্ষা করার জন্য।

কলি যুগের শুরুতে ভগবান বুদ্ধ অবতারিত হয়েছেন এই পৃথিবীতে অহিংসাকে সুরক্ষা করার জন্য।

 

এই পৃথিবীতে যখন যখন পাপ বেড়েছে তখন তখন নিজের সন্তানকে সুরক্ষা করার জন্য প্রত্যেকটি যুগে ভগবান এক একটি মানবিক অবতারের রূপে ব্যক্তিগত ভাবে অবতারিত হয়েছেন।পৃথিবীমাতা ও তার সন্তানকে পূর্ণউদ্বার করে সুরক্ষিত ভাবে রাখার জন্য প্রত্যেকটি যুগে ভগবান বিষ্ণু এই পৃথিবীতে অবতারিত হয়েছেন।

ওই ভাবেই ভবিষ্যবাণী করা হয়েছিল এখন বর্তমানের কলিযুগে শেষের দিকে ভগবান কলকি আসবেন কলিযুগের পাপ,লোভ,হিংসা,আতঙ্ককে ধ্বংস করে পৃথিবীমাতা ও তার সন্তানকে পূর্ণউদ্বার  করে সুরক্ষিত ভাবে রাখার জন্য।এবার ও ওই একি আশায় বর্তমানের এই পৃথিবীর ধার্মিক জনসাধারণ মহান কলকি ভগবানের অবতার অতি শীঘ্রই অবতারিত হবেন বলে,ওই আশার সাথে হাতের উপর হাত ধরে চুপচাপ অন্যায় সহ্য করে প্রতীক্ষায় বসে  আছেন।কিন্তু আমার মতে কলিযুগের কলকি অবতার প্রত্যেকটি মহান,সাধারণ মানুষের উপর অবতারিত হতেই থাকে।সে সময় যে সময় আমরা নিজের উপর,নিজের পরিবারের উপর,নিজের সমাজ,পৃথিবীর উপর হওয়া অন্যায়,অত্যাচারের প্রতি প্রতিবাদ করি ন্যায় অর্জনের জন্য,এই সমাজের উপর ছোট হোক বা বড় হোক  ভালো কাজ করে সবার উন্নতি শুভ মঙ্গলকামনা করে চলার কাজ করি সবার জন্য।ওই চিন্তাধারাকে দমন করে যে চিন্তাধারা অন্যের ক্ষতি,ধ্বংস,বিরুদ্ধ করার প্রতি উঠে থাকে।

 

“বর্তমানে কলকি অবতার প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়,

 যখন কেউ ছোট বা বড় সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে।“

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page