চলন্ত সময়ের কাঁটা
- manisha chhetri

- 5 days ago
- 2 min read

মানুষের চলন্ত সময়ের কাঁটা তুমি বসে থমকে থাকলেও চলে আর ব্যাস্ত হয়ে নিজের কৃতিত্ব নির্মাণের জন্য কাজ করে থাকলেও চলে।
মানুষের চলন্ত সময়ের কাঁটা তুমি রাগের সাথে অভিমানে সবাইকে আতঙ্কিত করে থাকলেও চলে,আর শান্ত ভাবে সবার সাথে ভালো ব্যবহার করে থাকলেও চলে।
মানুষের চলন্ত সময়ের কাঁটা তুমি অন্যের হিংসা,অপমান,নিজের ব্যবহার নষ্ট করে থাকলেও চলে।আর অন্যের সেবা,সম্মান,নিজের ব্যবহার সমাজে প্রসিদ্ধ করে থাকলেও চলে।
চলন্ত সময়ের কাঁটা তুমি দুঃখিত অনুভব করে কাণ্ণায় ক্লান্ত হয়ে নিজের মন খারাপ করে একলা থাকলেও চলে,আর খুশির সাথে আনন্দ অনুভব করে সবার সাথে মিলেমিশে ভালোবাসার বন্ধনে জীবন অতিক্রম করার চিন্তাধারা নিয়ে বেচে থাকলেও চলে।
মানুষের চলন্ত সময়ের কাঁটা তুমি তোমার স্বপ্ন পূরণ করে নিদিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করে থাকলেও চলে আর বেকারের মত দিনরাত ঘরের মধ্যে নিজের (COMFORT ZONE)এর মধ্যে চিরজীবন শুয়ে থাকলেও চলে।
“মানুষের চলন্ত সময়ের কাঁটা প্রত্যেকটি মানুষের জন্য সমানভাবে চলে, সে যে কোনো ধর্ম,বর্ণ,জাতি, সমাজের হোক না কেনো,সে তার জীবনে কিছু করে থাকুক বা না করে থাকুক,মানুষের চলন্ত সময়ের কাঁটা কিন্তু কারও প্রতীক্ষা করে থমকে থাকে না,সে চলতেই থাকে।
কিন্তু আমরা বুদ্ধিমানি মানুষ যখন এই পৃথিবীতে এই চলন্ত সময়ের কাঁটার রক্ষনা বেক্ষনে নিজের নিদিষ্ট সময়ের জীবন অতিক্রম করার জন্য জন্মগ্রহণ করে এই পৃথিবীতে বসবাস করি,তাহলে আমাদেরকে আমাদের ভালো কাজের দ্বারা আমাদের জীবনের এই চলন্ত সময়ের কাটাকে গর্বিত বোধ করাইতে হবে।
কখনো ফুরসৎ বের করে যদি এই সময়ের কাঁটা নিজের কৃতিত্ব সম্বন্ধে মনে করে থাকে সেই মুহূর্তে সময়ের কাঁটাকেও মনে হোক যে, আমি নিঃস্বার্থ ভাবে এই পৃথিবীর প্রাণীর জন্য এক মিনিটের বেকারের সময় নষ্ট না করে যেভাবে চলতেই থাকি তার দ্বারা এই প্রাণী জগতের বিশেষ কল্যাণ হয়েছে বলে।“ “চলন্ত সময়ের কাঁটা কারো জন্য থমকে থাকবে না।
এক সময়ে গিয়ে তুমি হয়তো থমকে যেতে পারো, কিন্তু চলন্ত সময়ের কাঁটা তোমার জন্য কোনো দিন থমকে থাকবে না।”



Comments