top of page
Search

তীর্থস্থান ভ্রমণ

Jul 20
2 min read

ভগবানের ভক্তরা যখন তীর্থস্থান ভ্রমণে যায়,তখন ভক্তরা ওই স্থানের ভগবানের প্রতিমার নতুন রূপকে দর্শন করে বাড়ি ফিরে আসে এক নতুন অভিজ্ঞতার সাথে।

 

ভগবানের ভক্তরা যখন তীর্থস্থান ভ্রমণে যায়,তখন ভক্তরা ওই স্থানের ভাষা,জাতি্‌,ধর্ম,বর্ণ,সংস্কৃতির দর্শন করে বাড়ি ফিরে আসে এক নতুন অভিজ্ঞতার সাথে।

 

ভগবানের ভক্তরা যখন তীর্থস্থান ভ্রমণে যায়,তখন ভক্তরা ওই স্থানের ভূগোলিক অবস্থান,প্রাকৃতিক পরিবেশের  সাথে সাথে সামাজিক,অর্থনৈতিক,স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থার দর্শন করে বাড়ি ফিরে আসে এক নতুন অভিজ্ঞতার সাথে।

 

ভগবানের ভক্তরা যখন তীর্থস্থান ভ্রমণে যায়,তখন ভক্তরা ওই স্থানের হটাৎ হটাৎ ভাবে পরিবর্তিত হওয়া আবহাওয়ার সাথে সাথে নিজস্ব পায়ের চপ্পল অব্দি হটাৎ ভাবে পরিবর্তিত হওয়ার আকস্মিক দৃশ্য দর্শন করে বাড়ি ফিরে আসে এক নতুন অভিজ্ঞতার সাথে।


“তীর্থস্থান ভ্রমণে যাওয়া ভগবানের ভক্তরা কয়েক দিনের মধ্যে ওই স্থানের কয়েক ধরণের চিন্তাধারা ও আচারন তার সাথে কয়েক সংখ্যক পরিবর্তনীয় ভগবানের প্রতিমা ,ভাষা,জাতি,ধর্ম, সমাজ,সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশগত ব্যবস্থাপনার ব্যবস্থার সাথে নিজের পায়ের একজোড়া চপ্পলের অব্দি পরিবর্তনের দৃশ্য দর্শন করে অবাক হয়ে বাড়ি ফিরে আসে এক নতুন অভিজ্ঞতার সাথে।

আর ঠিক এর অন্যদিকে ভক্তদের বাড়ির মধ্যে বিরাজমান ভগবান অবাক হয়ে থাকেন,নিজের ভক্তদের চিন্তাধারা পরিস্থিতি দেখে যে, আমার এই শ্রদ্ধালু ভক্তরা এত টাঁকা খরচ করে এত কষ্ট করে আমার এক একটি রূপে বিরাজমান প্রতিমাকে দর্শন করার জন্য কয়েকশ কিলোমিটারের দূরত্বে অবস্থিত তীর্থস্থানে গিয়ে এক একটি পরিবর্তনীয় জিনিসের সাথে নিজের সামান্য একজোড়া চপ্পলের অব্দি পরিবর্তন হওয়ার দৃশ্য দর্শন করে বাড়ি ফিরে আসে এক নতুন অভিজ্ঞতার সাথে।কিন্তু আমার শ্রদ্ধালু ভক্তদের মানসিক চিন্তাধারা কোন ধাতু দিয়ে তৈরি যে এত সব পরিবর্তন দেখার পর ও তাঁদের স্বাভাবিক মানসিক চিন্তাধারা উন্নত মানসিক চিন্তাধারাতে পরিবর্তিত হয় না।“

 

“বর্তমান দিনের ভগবানের ভক্তদের ভক্তির উপর উল্লেখ করে বাড়ির ভগবান বলেন যে, আমি তো তোমার বাড়ির এক কোনাতেই আনন্দের সাথে বিরাজমান হয়ে তোমার নিঃস্বার্থ প্রেমময় ভক্তির  প্রতীক্ষায় আছি, আর তুমি আমার অবহেলনা করে কোথায় আমাকে খুঁজতে বের হচ্ছো, এখনি Release হওয়া চলচিত্রের  Hero, Heroine এর মতন সাজসজ্জা করে।“

 

 

 

 

                          

 

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page