লাল রঙ

লাল রঙ ভালোবাসার পরিচয়।
লাল রঙ যুদ্ধের পরিচয়।
লাল রঙ ক্ষমতার পরিচয়।
লাল রঙ আত্মসম্মানের পরিচয়।
বিশ্বের মধ্যে লাল রঙের পরিচয়ের কতধরণের উদাহরণ আছে,সেই সব গুলি যদি লিখতে যায় তাহলে একটি মোটা বই লেখা হয়ে যাবে।তার চেয়ে ভালো সাধারণ দৃষ্টির মাধ্যমে যদি লাল রঙের পরিচয়ের গুরুত্ব যদি আমরা ভালোভাবে বুঝতে চাই,তাহলে আমাদেরকে নিজের পরিচয় ভালোভাবে বুঝতে হবে। কেনো না এই লাল রঙ আমাদের শরীরের রক্তের মধ্যেও অবস্থিত।মানুষ নিজের জীবনে প্রত্যেকটি রঙের গুরুত্বের সাথে অমান্য করে চলতে পারে,কিন্তু এই লাল রঙের গুরুত্বকে কোনো দিন অমান্য করে চলতে পারে না।কেননা লাল রঙকে অমান্য করা মানে হচ্ছে, নিজের অস্তিত্বকে অমান্য করা।




Comments