top of page
Search

শান্তি

Mar 21
1 min read

শান্তি কী সুন্দর বাড়ি কিনলে  পাওয়া যায়।

শান্তি কী  নতুন গাড়ি কিনলে পাওয়া যায়।

শান্তি কী  বেশি দামের গয়না,কাপড়  কিনলে পাওয়া যায়।

শান্তি কী  ভালো খাওয়া দাওয়ার সামান কিনলে পাওয়া যায়।

শান্তি কী  উন্নত দেশ ভ্রমণের স্থানের টিকিট কিনলে পাওয়া যায়।

 

শান্তির খোঁজে কয়েক সংখ্যক মানুষ আজীবন এক স্থান থেকে আর এক স্থানের মধ্যে নতুন নতুন  জিনিস খোঁজ করার মধ্যআকর্ষণের ফলে অশান্তির মধ্যেই থাকে।নিজের নতুন খোঁজের মধ্য দিয়ে  পেয়ে থাকা চাহিদার আনন্দকে কয়েক সময়ের জন্য নিজের জীবনের শান্তি বলে কয়েক মুহূর্তের জন্য ভাবতে থাকে কখনো নিজের নতুন গাড়ির মধ্য দিয়ে,কখনো নিজের সুন্দর বাড়ি,,বেশি দামের গয়না,কাপড়,খাওয়া দাওয়া উন্নত দেশের নতুন নতুন ভ্রমণের জায়গার মধ্য দিয়ে।কিন্তু সেই সব  জিনিস বেশি সময়ের জন্য নিজের সাথে টিকে থাকে না তার জন্য মানুষ ভাবে শান্তি কোথাও নেই বলে।আর কয়েক সংখ্যক মানুষ শান্তির খোঁজ নতুন অনুসন্ধান, নতুন সুন্দর বাড়ি,নতুন গাড়ি, কাপড়, গয়না,খাওয়া-দাওয়া,ভ্রমণের মধ্য দিয়ে নয়,নিজের মনের দিক দিয়ে শান্তি পেয়ে নিজের কাছে যা  আছে তার মধ্যেই খুশি থেকে নিজের জীবন খুশির মধ্যে শান্তির সাথে বেঁচে থাকার যোগ্য করে তুলে।    

“শান্তি বাইরের বাজারের এক একটি জিনিসের উপর খুঁজে যদি পাওয়া যেত তাহলে ভগবান মানুষের শরীরে হৃদয় তৈরি করে দিতেন না,কেননা শান্তি মানুষের নিজের হৃদয়ের মধ্যে শুধু বাস করে থাকে।আর বাইরের এমন কোনো স্থান নেই যেখানে আপনি নিজের জীবনের শান্তিকে সংরক্ষিত করে রাখতে পারেন।”

 

 

 

 

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page